বিশ্বকাপ ফাইনালে ভারত হেরে যাওয়ায়, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ক্রিকেট প্রেমীর ।

আবদুল হাই, বাঁকুড়াঃ- রবিবার ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনাল বিশ্বকাপ খেলা ছিল সেই খেলা দেখতে মেতে উঠেছিল সকলে ।তার পাশাপাশি বাঁকুড়ার বেলিয়াতোড় টেশন পাড়াতেও একদল যুবক ওই খেলা দেখছিল
অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয়।সেই দুঃখ, সেই কষ্ট, সহ্য না করতে পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ২৩বছরের রাহুল লোহার নামের এক যুবক।

পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত্রে খেলা দেখে তার নিজের বাড়িতে আসে রাহুল। সেই সময় বাড়িতে কেউ থাকেনি। হঠাৎ পরিবার সহ পাড়ার বন্ধু-বান্ধব খবর পেয়ে ছুটে যায় তার বাড়িতে সেখানে সবাই দেখে গলায় ফাস্ট লাগিয়ে ঝুলছে ওই ক্রিকেট প্রেমিক রাহুল। তড়িঘড়ি পাড়া-প্রতিবেশীরা ওই রাহুলকে নিয়ে যায়, বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং ঘটনাস্থলে আসে বেলিয়াতোড় থানার পুলিশ। কি করে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *