এবার পাল্টা, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে কলকাতায় গিয়ে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখা‌র অভিযোগ তুলে দিল্লিতে গিয়ে অবস্থানে বসেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায়-জেলায় ধারাবাহিক কর্মসূচিও করেছিল তৃণমূল। এবার পাল্টা, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে কলকাতায় গিয়ে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।সেই অবস্থানকে সফল করে তুলতে দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে দেওয়াল লিখন শুরু করল জেলা বিজেপি নেতৃত্ব।পাশাপাশি জেলার সরকারি প্রকল্পের বঞ্চিতরা যাতে এব্যাপারে তাদের নায্য প্রাপ্য পায় সে নিয়ে জেলা নেতৃত্ব জেলা নেতৃত্ব জেলার বিভিন্ন এলাকায় অনতি বিলম্বে মিটিং মিছিল শুরু করতে চলেছেন বলে জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরি জানিয়েছেন। এই কলকাতা অভিযানকে ঘিরে জেলায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *