দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শুট আউট,মৃত স্বর্ণ ব্যবসায়ী,ঘটনায় চাঞ্চল্য পাঁশকুড়ার উত্তর জিয়াদা গ্রামে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে শুট আউট করে খুনের অভিযোগ দুষ্কৃতির বিরুদ্ধে, ঘটনা কি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার উত্তর জিয়াদা গ্রামে, জানা গিয়েছে ওই মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম সমীর পরিয়া, সূত্রে জানা গিয়েছে দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দেউলবার গ্রামের ৬ নম্বর জাতীয় সড়কে তিনটি মোটর বাইকে করে দুষ্কৃতীরা তার গাড়ি আটকে ব্যাগ ছিনতাই করার সময় দুষ্কৃতীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর, এরপর তাকে দুষ্কৃতীরা গুলি চালায়, ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে ওই স্বর্ণ ব্যবসায়ী, জানা গিয়েছে সোনা সহ বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা, এরপর এলাকাবাসীরা উত্তেজিত হয়ে নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়, ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পাঁশকুড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *