কৃষ্ণনগর রাজবাড়িতে মহাসমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কৃষ্ণনগর রাজবাড়িতে মহাসমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। মহারাজ  তথা নদীয়া রাজ কৃষ্ণ চন্দ্রের রাজ বাড়ির ঠাকুরদালানে মা জগদ্ধাত্রী পুজিত হন রাজরাজেশ্বরী রূপে। প্রতিবছরের মতো এ বছরেও রাজী বাড়ির জগদ্ধাত্রী পূজা দেখতে কৃষ্ণনগর শহর সংলগ্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী ছুটে এসেছেন রাজবাড়ী প্রাঙ্গনে। ধর্মীয় রীতিনীতি মেনে ও প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখে প্রতি বছরের মতো এ বছরেও জগদ্ধাত্রী পূজা চলছে নদীয়া রাজ কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের রাজবাড়িতে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *