বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের নওপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় পরিদর্শনে যান বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আজকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের নওপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় পরিদর্শনে যান বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী মহাশয়। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে তিনি যান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের প্রশ্ন জিজ্ঞাসা করেন, বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। এরপরে তিনি ছাত্র-ছাত্রীদের অভিভাবিকদের সাথে একটি আলোচনা চক্রে অংশগ্রহণ করেন। সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে ও বিদ্যালয়ের সার্বিক উন্নতি নিয়ে আলাপ আলোচনা হয়। মাননীয় বিধায়ক ছাত্রছাত্রীদের জন্য তৈরি হওয়া মিডডে মিল চেখে তার গুণগত মান দেখেন এবং পর্যবেক্ষক হিসাবে তার মন্তব্য ফুড কোয়ালিটি রেজিস্টারে নথিবদ্ধ করান। সবশেষে ভিজিটরস বুকে বিদ্যালয়ে সম্পর্কে ওনার অভিজ্ঞতা এবং মন্তব্য লেখেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এবং অভিভাবিকারা বিদ্যালয়ের উন্নতিকল্পে ও পঠন-পাঠন ব্যবস্থাকে আরো ভালো করে তোলার জন্য বিধায়কের কাছে কিছু বিষয় তুলে ধরেন। মাননীয় বিধায়ক তাদেরকে আশ্বস্ত করেন যে তিনি তার ক্ষুদ্র প্রয়াসে সেই সমস্ত বিষয়গুলি সমাধান করার জন্য প্রচেষ্টারত থাকবেন বলে তাদের কথা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *