জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরবাসী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উৎসবের যেন অন্ত নেই। জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরবাসী। জটেশ্বর চৌপথি বাবুপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে জগদ্ধাত্রী পুজো হচ্ছে জটেশ্বরে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার মহিলারাই এই পুজোর আয়োজন করেছেন। শুধু মণ্ডপ সজ্জা নয় প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। পুজোর ক’দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *