খাটু শ্যামের জন্মদিন কে সামনে রেখে বালুরঘাটে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করলো বালুরঘাটের মারোয়ারি সম্প্রদায়ের মানুষজন।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-  এই বাংলা বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ভাষাভাষী মানুষদের সমন্বয়ে একটি অনির্বচনীয় ঐক্যের ছবি তুলে ধরে প্রতিনিয়ত। এখানে যেমন বাঙালি হিন্দুদের মহাসমারহে দূর্গা পূজা, কালীপূজা পালন করতে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ পালন করেন মহাসমারহে, বিহারী সম্প্রদায়ের এখানে মহাসমারহে পালন করেন ছট পুজো, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের দেখা যায় বড়দিনের উৎসবে মেতে উঠতে। ঠিক তেমনি মারওয়ারি সম্প্রদায়ের মানুষজন তাদের উপাস্য খাটু শ্যামের ভক্তি শ্রদ্ধার সাথে। আজ খাটু শ্যাম অর্থাৎ মহাভারতে বর্ণিত মহা প্রতাপশালী মহাবীর বারবারিকের জন্মদিন। আর এই খাটু শ্যামের জন্মদিন কে সামনে রেখে বালুরঘাটে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করলো বালুরঘাটের মারোয়ারি সম্প্রদায়ের মানুষজন। এদিন এই শোভাযাত্রাটি বালুরঘাট শহরের আখড়া এলাকা থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে আবার আখড়া এলাকায় শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *