পড়ে পড়ে নষ্ট হচ্ছে, বিশেষভাবে সক্ষমদের লক্ষ লক্ষ টাকার সামগ্রিক।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-পড়ে পড়ে নষ্ট হচ্ছে, বিশেষভাবে সক্ষমদের লক্ষ লক্ষ টাকার সামগ্রিক। প্রায় দুই তিন বছর ধরে পড়ে রয়েছে বেহাল অবস্থায় হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী কিষাণ মান্ডিতে হুইল চেয়ার থেকে লাঠী শুরু বিশেষভাবে সক্ষমদের ব্যবহারের বিভিন্ন সামগ্রিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হুইল চেয়ার গুলি।এলাকাবাসী জানান বহুদিন ধরে এই এভাবে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকার জিনিস এভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে যদিও প্রশাসনের নজর নেই এমনটাই অভিযোগ।অনেক জিনিসই পড়ে পড়ে নষ্ট হচ্ছে ও চুরি হচ্ছে। এই জিনিসগুলো বিশেষ যাদের দরকার তাদেরকে দেওয়া হোক এভাবে অবহেলায় ফেলে রেখে নষ্ট করার চেয়ে যাদের বিশেষ দরকার তাদের দেওয়া হোক।এই বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত বলেন- আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং দেখেছি বিষয়টি কেনো এই জিনিসগুলো দেওয়া হয়নি এবং ফেলে রাখা হয়েছে কি কারনে তা ক্ষতি দেখা হবে, খুব শীঘ্রই এইসব জিনিসের ব্যবস্থা নেওয়া হবে এবং কি কি রয়েছে এভাবে পড়ে তাও ঘুরে দেখা হয়েছে। যাদের দরকার তাদের হাতে তুলে দেয়া হবে এইসব জিনিস গুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *