দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়ণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবার। যারমধ্যে বালুরঘাট থেকে রাতে সরাসরি শিয়ালদহগামী একটি ট্রেনের চাহিদা সবার আগে পূরণ করতে তৎপর স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়া বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণ, বুনিয়াদপুর- কালিয়াগঞ্জ রেল পথ সম্প্রসারণ এবং গাজল ও গুঞ্জরিয়া পর্যন্ত রেল চালানো পরিকল্পনা এমূহূর্তে হাতে নেওয়া হয়েছে। আগামী দু তিন মাসের মধ্যে সিক ও পিট লাইনের কাজ সমাপ্ত হওয়ার পর এই পরিলল্পনা বাস্তবায়ন করায় লক্ষ্য। এরপরে বালুরঘাট থেকে দিল্লি, গুয়াহাটি ইত্যাদি নয়া ট্রেনের দাবি রয়েছে। এব্যাপারে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার অন্যতম ভূমিকা নিচ্ছেন।
তিনি জানান, সবটাই পরিকল্পনার মধ্যে আছে। রেল মানচিত্রে আমাদের জেলা একটি বিশেষ জায়গা করে নেবে। আমরা সেভাবেই এগোচ্ছি। এনিয়ে আমার ভূমিকা প্রথম থেকেই রয়েছে এবং থাকবে। সুকান্তর কথায়, তার চ্যালেঞ্জ তৃণমূল বা বামেদের কোনো এমপি এইভাবে এখানাকার মানুষের জন্য রেল উন্নয়নের কথা ভাবেননি।
বালুরঘাট থেকে রাতে সরাসরি শিয়ালদহগামী একটি ট্রেনের চাহিদা সবার আগে পূরণ করতে তৎপর স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার।












Leave a Reply