জঙ্গলে গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক বয়স্ক মহিলা, ঘটনার তদন্তে পুলিশ ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাড়ি থেকে অদূরে জঙ্গলের গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক বয়স্ক মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত পুরানপাড়া এলাকাতে। জানা গিয়েছে, ওই মহিলার নাম গৌরী সাহা(৬৮), বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত পুরানপাড়ায়। ঐ বয়স্ক মহিলা বাড়িতে একাই থাকতেন তার এক মেয়ে যার বিয়ে হয়ে গেছে আজ থেকে প্রায় ৩০ বছর আগে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সাটিয়াপুকুর বলে একটি জায়গার জঙ্গলে গাছে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। এরপর গ্রামের বাসিন্দারা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জঙ্গলে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গঙ্গারামপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়, এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঐ মহিলা বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন আর সেই কারণে এই আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরের পুরানপাড়া এলাকাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *