পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জুমকি যুবক সংঘের আয়োজিত রাস উৎসবে উপস্থিত হন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

পূর্ব মেদিনীপুর-এগরা, নিজস্ব সংবাদদাতা :- পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জুমকি যুবক সংঘের আয়োজিত রাস উৎসবে উপস্থিত হন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন রাতে তিনি জুমকি রাস উৎসবে উপস্থিত হয়ে ভগবান রাধাকৃষ্ণের কাছে প্রণাম নিবেদন করেন। এরপরে গলায় খোল ঝুলিয়ে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন। পাশাপাশি সবার মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এদিন সাংসদ দিলীপ ঘোষ মঞ্চ থেকে হিন্দুধর্মের নানান দিক জনমানসে তুলে ধরেন। পাশাপাশি এই প্রাচীন ও ঐতিহ্যবাহী রাস উৎসবে জনসাধারণ মেতে উঠুক। উৎসবের দিনগুলোতে আপনারা আনন্দ উপভোগ করুণ। সবার কাছে এই কামণা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *