বালুরঘাট পৌরসভার বিভিন্ন পরিষেবার দাবি জানিয়ে ডেপুটেশন কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাট পৌরসভার বিভিন্ন পরিষেবার দাবি জানিয়ে ডেপুটেশন কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার। এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান কে দাবি পত্র দেওয়া হয় বিজেপির বালুরঘাট শহর মন্ডল মহিলা মোর্চার পক্ষ থেকে।
বিজেপি মহিলা মোর্চার জেলার সহ-সভাপতি পূর্ণিমা মহন্ত জানান, বালুরঘাট শহরের খিদিরপুর শ্মশানে পৌরসভা কর্তৃক পরিচালিত দুইটি বৈদ্যুতিক চুল্লি বিকল অবস্থায় রয়েছে। সমস্যায় পড়ছেন মৃতের আত্মীয়-স্বজন। এছাড়াও পৌরসভার অন্যান্য প্রকল্পের সঠিক পরিষেবা প্রদান সহ মোট আট দফা দাবি তে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র কে ডেপুটেশন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *