বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হলো বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার পর অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েত।মানুষের জন্য তৈরী হয়েছে পাকা রাস্তা, ড্রেন, লাইটের ব্যবস্থা করা হয়েছে। মানুষের সার্বিক আরো কি করে করা যায় সেই বিষয় নিয়ে আজ পঞ্চায়েত অফিসে গ্রাম সভার আয়োজন করা হয়। এই সভা থেকে বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের ২০২৩ -২০২৪ অর্থ বর্ষে মানুষের জন্য উন্নয়নের আরও কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়।বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২০২৩-২০২৪ অর্থ বর্ষের পঞ্চায়েতের তহবিল অনুযায়ী কাজ করা হবে। আজ এই গ্রাম সভায় উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জী,পঞ্চায়েত সদস্য আজাদ রহমান সহ পঞ্চায়েতের আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *