গ্রুপ ডির চাকরি দেওয়ার নাম করে প্রতারণা! বালুরঘাটে ধর্ণায় বসলো তপনের যুবক।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৫ জানুয়ারী ——- গ্রুপ ডির চাকরি দেওয়ার নাম করে প্রতারণা! বালুরঘাটে ধর্ণায় বসলো তপনের যুবক। সোমবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের চকভৃগু এলাকায়। প্রতারিত যুবক সজল ঠাকুরের অভিযোগ, গ্রুপ ডি’র চাকরি করে দেওয়ার নাম করে প্রায় আড়াই বছর আগে পাচ লক্ষ পঁচিশ টাকা নিয়েছে চকভৃগুর বাসিন্দা পেশায় ব্যবসায়ী নিতাই ঘোষ। শুধু তাই নয় একাধিক ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগও উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। যার প্রতিবাদেই এদিন ওই ব্যবসায়ীর বাড়ির সামনে ধর্নায় বসেছে ওই যুবক। তার দাবি অবিলম্বে তার কাছ থেকে নেওয়া টাকা ফেরাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *