মুখ্যমন্ত্রীর সফরের সরকারি চিঠি হাতে পেতেই বালুরঘাট শহর জুড়ে ব্যস্ততা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-  মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে ২৯ শে জানুয়ারি। কোচবিহার শিলিগুড়ি রায়গঞ্জ সফর শেষ করে তিনি ৩০ তারিখ এসে পৌঁছবেন বালুরঘাটে। সড়কপথে রায়গঞ্জ থেকে বালুরঘাটে আসবেন মুখ্যমন্ত্রী। ঐদিনই বিকেলে সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। এছাড়াও রাত্রি বাস করার কথা রয়েছে বালুরঘাটে। মুখ্যমন্ত্রীর সফরের সরকারি চিঠি হাতে পেতেই বালুরঘাট শহর জুড়ে ব্যস্ততা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সাজিয়ে তোলা হচ্ছে সার্কিট হাউস সংলগ্ন এলাকা। দীর্ঘ প্রায় ১২ বছর পর জেলা সদর বালুরঘাটে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। এর মাঝে অবশ্য একাধিকবার রাজনৈতিক সভা করেছেন গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে প্রশাসনিক সভাও করে গেছেন। কিন্তু জেলা সদর বালুরঘাটে প্রশাসনিক সভা করতে আসছেন প্রায় এক যুগ বাদে। প্রস্তাবিত এই সভাকে ঘিরেই সাজ সাজ রব সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *