মাধ্যমিক ছাত্র পরীক্ষা দিলো রানাঘাট মহকুমা হাসপাতালে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মাধ্যমিক ছাত্র পরীক্ষা দিলো রানাঘাট মহকুমা হাসপাতালে ছাত্রের নাম রাজ উকিল তার বাড়ি নদিয়া ধানতলায় সে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পূণ্যনগর স্কুলের ছাত্র তার পরীক্ষার সিট পড়েছিল রথতলা কল্যনিতে। গতকাল সে ওই স্কুল থেকে প্রথম দিন বাংলা পরীক্ষা দেয়। রাতে হটাৎ অসুস্থ হয়ে পড়ে। গায়ে জর আসে সেই সময় তার পরিবারের লোকজন তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। আজ ছিল মাধ্যমিকের দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষা সে হাসপাতালের কেবিনে বসে পরীক্ষা দেয়। ভেতরে গার্ড যেমন ছিল পুলিশ প্রশাসন ও কেবিনের সামনে উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যে সে পরীক্ষা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *