মানব দেহের কাটা মুন্ডু উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দীঘার বাইপাসে, তদন্তে পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মানবদেহের কাটা মুন্ডু উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা বাইপাস এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালনাগাদ রাস্তার পাশে এক খালে হঠাৎই জলে ভাসতে দেখে এক মানব দেহের কাটা মুন্ডু,তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দীঘা কোস্টাল থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ গিয়ে ওই মানব দেহের কাটা মুন্ডু উদ্ধার করে, কি করে ওই কাটা মুন্ডু এখানে এলো, বা এর মধ্যে অন্য কোন রহস্য লুকিয়ে আছে কিনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান খুনের ঘটনা ঘটতে পারে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত নগরীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *