জানালার গ্রীল ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৭ ফেব্রুয়ারী —— জানালার গ্রীল ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পরানপুর তালতলা মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। বাড়ি মালিক মিঠু সরকারের দাবি নগদ আড়াই লক্ষ টাকা সহ বেশ কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা। জানা গেছে, প্রায় আটদিন আগে চিকিৎসার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন মিঠু সরকার ও তার পরিবারের লোকেরা। এদিন সকালে বাড়ি ফিরে ঘর খুলতে চোখ কপালে ওঠে মিঠু সরকারের। জানালার গ্রিল খোলা অবস্থায় দেখতে পেয়েই কিছুটা সন্দেহ হয় বাড়ি মালিকের। এরপর ঘরে ঢুকতেই দেখতে পান আলমারীর যাবতীয় জিনিস তছনছ করা রয়েছে। শুধু তাই নয় গোটা বাড়ির যাবতীয় জিনিস উলোটপালোট করেছে দুষ্কৃতীরা। যে ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। তবে এই ঘটনা নিয়ে বাড়ির কাজের লোকের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন বাড়ি মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *