বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাসের বিভিন্ন কাজের ভার্চুয়াল ভাবে শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার বিকেল চারটার সময় বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাসের বিভিন্ন কাজের ভার্চুয়াল ভাবে শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে সরকারি বাস স্ট্যান্ডে এদিনের অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বোর্ডের অন্যতম সদস্য তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনরা। এদিন ৬৬ লাখ ৪৯ হাজার টাকা ব্যায়ে বালুরঘাট সরকারি বাস টার্মিনাসসে ইন্টার লকিং ব্লক দ্বারা ইয়ার্ড নির্মান ও আন্যান্য আনুষঙ্গিক কাজের ভিত্তিপ্রস্তর ভার্চুয়াল ভাবে করেন মুখ্যমন্ত্রী।
বিধায়ক তোড়াফ হোসেন মন্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *