
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার থেকেই শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ, আর ভ্যালেন্টাইন্স সপ্তাহের শুরু হয় গোলাপ দিবস দিয়ে। ভালোবেসে প্রিয় জনকে গোলাপ উপহার দিয়ে থাকে। গোলাপ আর ভালোবাসা যেন একে অপরের পরিপূরক। তাই গোলাপ ছাড়া ভালোবাসা সম্পূর্ণ হয় না। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নস্করদিঘী, মাইশোরা, পারলঙ্কা সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা নানান প্রজাতির গোলাপ চাষ হয়। মিনিপল প্রজাতির গোলাপ বেশি প্রচলিত। তাছাড়া গোল্ডেন, ইতালি সহ বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল চাষ করে থাকেন চাষিরা। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বাড়তি আয় গোলাপ চাষিদের। ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে বছরের অন্যান্য সময়ের তুলনায় সময় টার জন্য মুখিয়ে থাকে গোলাপ চাষিরা। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বাজারে গোলাপ ফুলের চাহিদা থাকায় ফুলের দাম ভালো বাড়ছে। বছরের অন্যান্য সময়ের তুলনায় ১৪ ফেব্রুয়ারি আগেই বাগান থেকে চাষিরা গোলাপ বিক্রি করছেন প্রায় দ্বিগুণ দামে। বছরের অন্যান্য দিনের তুলনায় এই ভ্যালেন্টাইন্স ডে এর সময় অতিরিক্ত দাম পায় গোলাপ চাষিরা। তাই চাষিদের মুখে খুশির হাসি দেখা যায়। সারা বছর গোলাপ ৫ থেকে ৭ টাকা পিস বিক্রি করলেও ভ্যালেন্টাইন্স ডে’র সময় ১০ থেকে ১২ টাকা পিস গোলাপ বিক্রি করে লাভের মুখ দেখতে পায় চাষিরা। চলতি বছর সব সময়ই গোলাপ ফুলের দাম ঊর্ধ্বমুখী তার ওপর ভ্যালেন্টাইন সপ্তাহের শুরু থেকেই গোলাপ ফুলের বাজার বেড়েছে। প্রেমের সপ্তাহে উদযাপনে পাঁশকুড়া চাষিদের গোলাপ বাজারে এখন থেকেই হিট। ১৪ ফেব্রুয়ারি এলে তাঁর আগে গোলাপ বাগান থেকে ফুল কেটে কোলাঘাট, হাওড়া, দেউলিয়া সহ স্থানীয় ফুল বাজারে চাষিরা গোলাপ ভালো দামে বিক্রি করেন তাঁরা। শুধু তাই নয়, এখান কার গোলাপ আবার মুম্বাই দিল্লি আমেদাবাদ বেঙ্গালুরুর পাশাপাশি বিদেশের বাজারেও রপ্তানি করা হয়। গোলাপের দাম ভালো থাকায় চাষিদের পরিবারে আর্থিক দিক থেকে বসন্তের ছোঁয়া।












Leave a Reply