
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ ৯ ফেব্রুয়ারি: – বালুরঘাটে মেডিকেল কলেজ তৈরি, চিকিৎসক নিয়োগ, রেফারা বন্ধ করা এমন একাধিক দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাটে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল বিজেপি যুব মোর্চা। এদিন ডেপুটেশন কর্মসূচির আগে বালুরঘাটের জেলা কার্যালয় থেকে মিছিল করা হয়। এর পর সেই মিছিল শহর ঘুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পৌঁছায়। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে বিজেপি যুব মোর্চার তরফে জানানো হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, টাউন সভাপতি বাবুসোনা অধিকারি, সহ অন্যান্য নেতৃত্ব।












Leave a Reply