
প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – রক্ত দানের মধ্যে দিয়ে শুরু হল সরস্বতী পূজার শুভ সূচনা গঙ্গাধরপুরে। রক্তদান জীবন দান এই মূল মন্ত্রকে পাথেয় করে বিদ্যার দেবীকে আবাহনের সূচনা করলেন গঙ্গাধরপুরের পানিহিজলি যুগবানী সংঘের সদস্যরা । বর্তমানে বিজ্ঞানের অগ্রগতি হু হু করে এগিয়ে চলছে, একের পর এক মহাকাশ দখল করছে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে। মানব সভ্যতার বিকাশ ঘটছে বিজ্ঞানের হাত ধরে। তথাপি বিজ্ঞান এত উন্নতি হওয়ার সত্বেও আজও রক্তের জন্য মানুষকে মানুষের উপরই ভরসা করতে হয়। এখনো কৃত্রিমভাবে রক্তের চাহিদা মেটাতে অক্ষম বিজ্ঞানী মহল। তাই প্রতিনিয়ত রক্তদান শিবিরের মাধ্যমে মুমূর্ষ রোগীর জীবন দানের প্রয়াস চলছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব এবং সংগঠনের মাধ্যম দিয়ে। তেমনি বাৎসরিক সরস্বতী পূজার অনুষ্ঠানের শুভ সূচনা হলো গঙ্গাধরপুর পানিহিজলী যুগবাণী সংঘের পরিচালনায়। ক্লাব সম্পাদক বরুন দাস জানান সামনেই সরস্বতী পূজা তাই কয়েক দিন ধরে নানা সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিবছরই। এই বছরেও একইভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। মানুষের সেবার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো, রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির আজ রবিবার সকাল দশটা থেকে শুরু করা হয়। ৫০ জনের লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগিয়েছেন। অনুষ্ঠানে সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়ে সমস্ত অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেন।












Leave a Reply