সাংসদের গাড়ীর সাথে মদ্যপ যুবকদের বাইকের ধাক্কা, আহত দুই বাইক আরোহীকে নিজের গাড়ী করে হাসপাতাল নিয়ে গেলেন সাংসদ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সাংসদের গাড়ীর সাথে মদ্যপ যুবকদের বাইকের ধাক্কা। আহত দুই বাইক আরোহীকে নিজের গাড়ী করে হাসপাতাল নিয়ে গেলেন সাংসদ। সূত্রের খবর, সোমবার দুপুরে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার দলীয় কাজে রানাঘাটে আসছিলেন। অভিযোগ, হবিবপুরে 12 নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে একটি বাইকে দুই যুবক এসে নিয়ন্ত্রণ হারিয়ে সাংসদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় আহত হন দুই বাইক চালক। পরে আহত দুই বাইক আরোহীকে সাংসদ নিজে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে খবর, আহত দুই বাইক আরোহী হবিপুরের একটি পানশালায় মদ্যপান করে রঙ রুটে গিয়ে সাংসদের গাড়ীতে ধাক্কা মারে। বর্তমানে আহত দুই বাইক আরোহী রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। তবে এটি নিছকই দুর্ঘটনা না সাংসদ এর গাড়ির ওপর হামলা চনানোর চেষ্টা করেছিল ওই দুই যুবক তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *