সি পি আই (এম) প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারের প্রতিবাদে ও দ্রুত মুক্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রতিটি থানার সামনে বিক্ষোভ সভা সহ প্রতিবাদ মিছিল করলো বামফ্রন্ট।

নিজস্ব সংবাদদাতা:বালুরঘাট, ১২ ফেব্রুয়ারি:- সি পি আই (এম) প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারের প্রতিবাদে ও দ্রুত মুক্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রতিটি থানার সামনে বিক্ষোভ সভা সহ প্রতিবাদ মিছিল করলো বামফ্রন্ট। সোমবার বালুরঘাটে সি পি আই (এম) এরিয়া কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় শতাধিক বামকর্মী। এদিন বিক্ষোভ চলাকালীন বাম নেতা অনিমেষ চক্রবর্তী বলেন তৃনমূলের দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদ করতে গেলেই শাসক দলের দলদাস পুলিশ প্রশাসন বাম নেতাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করছে। সন্দেশখালির নির্দোষ প্রাক্তন বাম বিধায় বিধায়কের গ্রেফতার মানছিনা মানবোনা। বালুরঘাটে উপস্থিত ছিলেন অনিমেষ চক্রবর্তী, শিবতোষ চ্যাটার্জি, অমর সরকার প্রমুখ। গঙ্গারামপুরে পার্টি নেতা অচিন্ত চক্রবর্তী, পার্থ সরকার এবং বুনিয়াদপুরে গৌতম গোস্বামী, সকিরুদ্দিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এছাড়াও তপন, কুশমন্ডি, কুমারগঞ্জ সহ অন্যান্য ব্লকেও বিক্ষোভ করে বামকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *