সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী কে ঢুকতে বাধা এবং সুকান্ত মজুমদারকে হেনস্তার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ি তে এসপি অফিস ঘেরাও করে বিজেপি।

নিমতৌড়ি-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী কে ঢুকতে বাধা এবং সুকান্ত মজুমদারকে হেনস্তার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ি তে এসপি অফিস ঘেরাও করে বিজেপি। তার আগেই আঁটোসাঁটো ব্যারিকেট করা হয়েছে। প্রথম একটা ব্যারিকেট ভেঙে এগিয়ে আসে বিজেপি কর্মী সমর্থকরা। দ্বিতীয় ব্যারিকেটের কাছে এসেই অবস্থান- বিক্ষোভে বসে পড়েন তারা। তবে তার মধ্যেই কয়েক জন নেতৃত্ব পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিয়ে আসে।
এস পি অফিসের সামনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়ে ছিল। কাঁদানে শেল সহ জল কামান সবই প্রস্তুত রেখে ছিল জেলা পুলিশ। পাশাপাশি ব্যারিকেট সহ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়ে ছিল এসপি অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *