অসহায় ছোট্ট রিয়ার পাশে দাঁড়ালো জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি মিত্র।

আবদুল হাই, বাঁকুড়াঃ- অনেকদিন আগেই হারিয়েছে দুই ভাই বোন তার বাবাকে। কয়েক মাস হল মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আর তাতেই একেবারেই অনাথ হয়ে পড়ে বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামের রিয়া রায় ও তার ভাই।
বাবা মাকে হারিয়ে কোন রকমের সংসার চালাচ্ছিল রিয়া। কষ্ট হলেও ছাড়েনি পড়াশোনা ।অনেক কষ্ট করে মাধ্যমিক পরীক্ষা দেয়, আর চালাতে পারছিল না সংসার তাই রেশন কার্ড সংশোধন করতে এসে অসহায় ছোট্ট রিয়ার কথা শুনে ফুট দপ্তরের অফিসার যোগাযোগ করেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রের সাথে। আর এই অসহায়ের কথা শুনে পাশে দাঁড়ালেন এই ভাই বোনের।
আর এই অসহায় ছোট্ট মেয়ে রিয়া ও তোর ভাই এর করুণ কাহিনী শুনে জয়পুর ব্লকের কোন মানুষকে কারো কাছে আর্থিক সাহায্যের জন্য হাত পাততে দেবেন না। আর গরিব অসহায় মানুষদের,ঘুরতে হবে না মানুষের দুয়ারে দুয়ারে খুঁজতে হবে না আর্থিক সাহায্য, এবার সেই সমস্ত মানুষদের দায়িত্ব কাঁধে নিলেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র। খুললেন ত্রাণ শিবির।
নিজের পক্ষ থেকে টাকা খরচা করে করছেন সাহায্য। এমনই অভিনব উদ্যোগ ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বাঁকুড়ার জয়পুর ব্লকের অসহায় মা-বোনেদের পেটের দায়ে মানুষের দুয়ারে দুয়ারে আর ঘুরতে হবে না। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই দেওয়া হবে এই ত্রাণ।

শুধু জয়পুর ব্লকের অসহায় যে কোন পরিবারের পাশে দাঁড়াবেন এমনই বার্তা দেন আমাদের কাছে সোম থেকে শুক্র জয়পুর ব্লক অফিসে যোগাযোগ করলেই মিলবে সাহায্য সহ একাধিক সহযোগিতা এমনটাই জানান জয়পুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন অধিকারিক শুভজিৎ শিকারি ও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *