নয়াবসতে খিচুড়ি প্রসাদ খেয়ে শতাধিক মানুষ অসুস্থ,বসলো মেডিকেল ক্যাম্প।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  খিচুড়ি প্রসাদ খেয়ে কয়েকশো গ্রামের মানুষ অসুস্থ,গ্রামের বিভিন্ন প্রান্তে বসেছে মেডিকেল ক্যাম্প, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় গ্রামবাসীদের উদ্যোগে বাবা শান্তিনাথ জীউয়ের মন্দির প্রতিষ্ঠা ও খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়, বৃহস্পতিবার বিকেলে সেই প্রসাদ খেয়ে গ্রামের প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে,শুক্রবার সকালে বেশ কয়েকজন গ্রামবাসীকে ভর্তি করা হয়,দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে পাশাপাশি এই দিন গ্রামের বিভিন্ন প্রান্তে বসেছে মেডিকেল ক্যাম্প, বাড়ি বাড়ি ছুটছে আশা কর্মীরা,গ্রামে উপস্থিত রয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকসহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *