আজ থেকে শুরু হলো কুমারগঞ্জের ধাদলপাড়ায় সতী পীঠের এক পীঠশ্রী শ্রী বিদ্ধেশ্বরী মাতার পুজা।

নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ : – আজ থেকে শুরু হলো কুমারগঞ্জের ধাদলপাড়ায় সতী পীঠের এক পীঠশ্রী শ্রী বিদ্ধেশ্বরী মাতার পুজা।চলবে তিনদিন। আগামীকাল এই পুজা উপলক্ষে মহা হোমযজ্ঞ। আজকে বিদ্ধেশ্বরী মাতার পুজোয় পুরোহীত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী।

পুন্য সলীলা আত্রেয়ী নদীর মহা শ্মশানের পাশে অবস্থিত বিদ্ধ্বশ্বরী মাতার পুজোকে ঘিরে ধদলপাড়া এলাকায় বসেছে বিরাট মেলা। বিধ্বেশ্বরী মায়ের মন্দিরের বৈচিত্র ও বেশ রোমহর্ষক।বিরাট বড় ঝাকরা এক অশ্বত্থ গাছ। আর সেই অশ্বত্থ গাছকে আষ্টে পৃষ্টে বেধে ফেলে গড়ে তোলা হয়েছে মায়ের এই মন্দির। আর সেই অশ্বত্থ গাছের কোটরেই মায়ের বাস। সেখানেই মায়ের দেবী রুপের সুন্দর মুর্তি পুজিত হয়ে থাকেন। প্রত্যেক বছর মাঘি পুর্নিমার তীথিতে বিন্দেশ্বরী মাতার পুজো অনুষ্ঠিত হয়। এবারে এই পুজো তৃতীয় বর্ষে পদাপর্ন করল।

কথিত আছে দেবী চৌধুরী রানী আরাধ্যাদেবী ছিলেন এই আত্রেয়ী নদীর পারে ধদল পাড়ায় অবস্থিত বিন্দেশ্বরী মাতা। ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো দিয়ে তবেই ডাকাতি করতেন বেড়তেন দেবী চৌধুরানী। এরপাশাপাশি আরো কথিত আছে এই বিন্দেশ্বঅরী মাতা সতী ৫১ পিঠের এক পীঠ।সেই বিশ্বাস আর জনশ্রুতির টানেই সুদুর কলকাতা থেকে ছুটে এসে মায়ের পুজোয় আজ সামিল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *