জওয়ানদের রুট মার্চে আশ্বস্ত সাধারণ মানুষরা।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: – বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ। জওয়ানদের রুট মার্চে আশ্বস্ত সাধারণ মানুষরা। শনিবার রাত্রে বালুরঘাট শহরে এক কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌছায়। রবিবার পুলিশ আধিকারিকদের সাথে বালুরঘাট শহরের বেলতলা পার্ক, রামকৃষ্ণপল্লী, ঘোষ পাড়া সহ একাধিক এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কথা বলেন সাধারণ মানুষদের সাথে। খোঁজ নেন কোন অসুবিধা রয়েছে কিনা। বাড়ির সামনে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর টহল মনোবল বাড়াচ্ছে মহিলাদের। রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা পুতুল মহন্ত-র বক্তব্য কেন্দ্রীয় বাহিনী আসায় তারা পুরোপুরি নিরাপদ মনে করছেন। ঘোষ পাড়ার বাসিন্দা ভারতী ঘোষ-এর বক্তব্য কেন্দ্রীয় বাহিনীর টহল চললে এলাকার পরিবেশ ভাল থাকবে, ভোটে যেমন অশান্তি হয় সেই অশান্তি হবে না। শিক্ষক প্রকাশ দাস বলেন এখানে শান্তিপূর্ণভাবে হয়, আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হবে, স্পর্শকাতর জায়গাগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হবে। উল্লেখ আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পূর্বে এখনও অবধি দক্ষিণ দিনাজপুর জেলায় ৩ কম্পানী এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *