বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারে বিজেপির আদিবাসী মোর্চা।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট :-
বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারে বিজেপির আদিবাসী মোর্চা। এদিন আদিবাসী নাচ গান, ধামসা মাদল বাজিয়ে বালুঘাট শহরের রাস্তায় ভোট প্রচারে নামে আদিবাসী মোর্চা। বিজেপির তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু মাদল বাজিয়ে প্রচারে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিধায়ক বুধরাই টুডু বালুরঘাটের লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নামে দেয়াল লিখন করেন। আদিবাসী নাচ গানের মধ্যে দিয়ে অভিনব এই প্রচার সাধারন মানুষ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *