জবরদখল করে কাঁটাতারের বেড়া বসানোর অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, হিলি : – জবরদখল করে কাঁটাতারের বেড়া বসানোর অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় হিলি থানার চোদ্দহাত কালী মাতার মন্দির এলাকায়। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করতেই পিছু হটতে বাধ্য হয় জওয়ানেরা। কাঁটাতারের বেড়া বসানো কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাদানুবাদ চড়মে ওঠে। যদিও জনতার আনদোলনে কাঁটাতারে বেড়া বসানো ভণ্ডুল হয়। এনিয়ে সীমান্তবর্তী মানুষ সরব হলেও মুখ খুলতে নারাজ বিএসএফ।

হিলি থানার পশ্চিম আপ্তৈর গ্রামে সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠিত চোদ্দহাত কালী মাতার মেলার মাঠ। ওই মাঠে।প্রতিবছর কালী মায়ের মেলার সময় বিশাল কাঠে মেলা বসে। স্থানীয়দের অভিযোগ, গতকাল থেকে ওই মাঠের ঢোকা রাস্তায় কাঁটাতারে বেড়া বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। ৬১ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের তরফে ওই এলাকাকে ঘেরার কাজ শুরু করা হয়েছিল। বিষয়টি মানুষের নজরে আসতেই সোমবার সকালে সমবেত হয়ে মেলার মাঠ জবরদখল করে কাঁটাতারের বেড়া বসানোর বিরোধিতা শুরু করেন। বিএসএফের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে মানুষজন। ক্রমেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। বিক্ষুদ্ধ মানুষে চাপে পড়ে কাঁটাতারের বেড়া বসানো বন্ধ করে বিএসএফ। তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে হিলি থানার পুলিশ।

এপ্রসঙ্গে বিক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দা অমিত মহন্ত বলেন,

এপ্রসঙ্গে হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিহির সরকার বলেন,

এপ্রসঙ্গে বিএসএফের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *