আজ আজ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার সরাইহাট থেকে বিশ্বনাথপুর ডুবা পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আজ আজ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার সরাইহাট থেকে বিশ্বনাথপুর ডুবা পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হলো। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী মহাশয় সহ অন্যান্যরা।
বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার যেহেতু রাজ্য সভাপতি তাই পুরো রাজ্যের দ্বায়িত্ব তার কাঁধে তাই তিনি নিজের কেন্দ্রে এখনো প্রচার করতে পারেননি এদিকে তার হয়ে জেলার নেতা কর্মীরা জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফ থেকে বিভিন্ন ভাবে জেলা জুড়ে প্রচার চালানো হচ্ছে কোথাও বাড়ি বাড়ি গিয়ে, কোথাও মিছিল করে আবার কোথাও সাইকেল ও বাইক র‍্যালি করছে বিজেপির জেলা নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *