বালুরঘাটের একাধিক সরকারি কর্মস্থলে ধর্মঘট পালন করল সংগ্রামী যৌথ মঞ্চ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের একাধিক সরকারি কর্মস্থলে ধর্মঘট পালন করল সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সকালে জেলা প্রশাসনিক ভবনের সামনে যৌথ মঞ্চের সদস্য শিক্ষক-শিক্ষাকর্মী , সরকারি কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, প্রতিহিংসা মূলক ভাবে কর্মচারীদের বদলি করা হচ্ছে। তা অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছয় লক্ষ শূন্য পদ রয়েছে। সেগুলোতে স্থায়ীভাবে স্বচ্ছ নিয়োগ করতে হবে। বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে। বিক্ষোভকারীরা জানান, সারা রাজ্য জুড়েই এদিন ধর্মঘট পালন করা হয়েছে। যা আগামী বৃহস্পতিবারও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *