সৈকত নগরী দিঘায় বেড়াতে এসে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পর্যটক মহিলার আত্মহত্যার চেষ্টা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায় বেড়াতে এসে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পর্যটক মহিলার আত্মহত্যার চেষ্টা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কা জনক অবস্থায় প্রথমে তাঁকে দিঘা হাসপাতালে পরে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় জানা যায়, ঔরঙ্গাবাদ থেকে রাধা কুমারী এবং স্বামী নাবনিদের সঙ্গে দীঘায় বেড়াতে আসেন ওই পরিবার। তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। আর রাত্রি প্রায় ন’টা নাগাদ স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। তখনই ওই হোটেলের তিন তলা থেকে ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও পরে হাত ফসকে রাধা মাটিতে পড়ে যান। আশঙ্কা জনক অবস্থায় দিঘা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দীঘা থানা পুলিশ এই ঘটনায় তাঁর স্বামীকে আটক করেছে। ঘটনায় জানা যায়, একমাস আগে ওদের বিয়ে হয়। পরে তারা হানিমুনের জন্য দিঘায় চলে আসেন। এদিন রাতের বেলায় দুজনের মধ্যে পুরনো সম্পর্ক নিয়ে বাকবিদন্ডা চলতে শুরু করে। তখনই ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *