দক্ষিণ দিনাজপুর ;খাড়ির উপর ফুট ব্রিজ তৈরির কাজের সূচনা করা হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দক্ষিণ দিনাজপুর ;খাড়ির উপর ফুট ব্রিজ তৈরির কাজের সূচনা করা হলো বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নীলডাঙ্গা এলাকায়। নারকেল ফাটিয়ে ফুড ব্রিজ নির্মাণের কাজের শুরু করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি মৃনাল সরকার। এছাড়াও সেখানে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ডিউটি বর্মন সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে নীলডাঙা থেকে বোয়ালদহ পর্যন্ত একটি খাড়ি রয়েছে যার উপর বাঁশের ভাঙা শাকো থাকায় যাতায়াতে সমস্যায় পড়তেন গ্রামবাসীরা।সেই দিকে নজর রেখে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দে সেই খারির উপর ফুট ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। বৃহস্পতিবার সেই খারি তৈরীর কাজের সূচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *