
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ায় ইটভাটাই কর্মরত এক শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পরিবারে শোকের ছায়া। ইট ভাটায় কর্মরত এক শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনা চাঞ্চল্য। পরিবারের দাবি, মানসিক চাপে আত্মঘাতী হয়েছে সে। জানাযায় মৃত শ্রমিকের নাম বিজয় সরদার বাড়ি নদীয়ার ফুলিয়ার সরদারপাড়া এলাকায়। পরিবার জানান, আজ সকাল আটটা নাগাদ ওই শ্রমিককে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা, এরপর খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ দিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত শ্রমিকের দিদি শ্রীমতি সরদারের দাবি, বেশ কয়েকদিন ধরেই ওই ব্যক্তি মানসিকভাবে ভুগছিলেন, কারণ কে নাকি তাকে মারবে বলে বারে বার হুমকি দিত, আর সেই ভয়েই মানসিক যন্ত্রণায় ভোগে সে। কিন্তু এইভাবে যে নিজের জীবনকে নিজে শেষ করে দেবে তা কখনোই আন্দাজ করতে পারিনি পরিবার। শুক্রবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে শ্রমিকের আকর্ষিক মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা পরিবার।












Leave a Reply