বালুরঘাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুভাষ কর্ণার এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন বাম কাউন্সিলর সহ মোট তিনজন মহিলা যোগদান করল তৃণমূলে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৮ মার্চ : – আসন্ন লোকসভা নির্বাচনের আগে শুক্রবার রাত্রে বালুরঘাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুভাষ কর্ণার এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন বাম কাউন্সিলর সহ মোট তিনজন মহিলা যোগদান করল তৃণমূলে। এদিন সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকি, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী সহ অন্যান্য৷ নেতৃত্ব। এদিন প্রাক্তন বাম কাউন্সিলর জয়ন্তী সাহা খাঁ’র হাত ধরে আরো দুজন তৃণমূলে যোগদান করে। আগামী দিনে আরো অনেকেই এনাদের হাত ধরে তৃণমূলে যোগদান করবেন বলেই স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন। প্রসঙ্গত, আজ ৭ নম্বর ওয়ার্ডে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। সেখানেই তিনজন তৃণমূলে যোগদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *