আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপি সংকল্পপত্রের জন্য তথ্য সংগ্রহ করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক লাহিড়ী মহাশয়।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুর ঘাট ব্লকের ধলপাড়া, তিওর ও ডাঙ্গা অঞ্চলের কয়েকজন কৃষক, কয়েকজন জেলে, কয়েকজন দিনমজুর, কয়েকজন বিড়ি শ্রমিক, কয়েক জন ফুল চাষী, কয়েকজন ফল চাষী এবং ছাগল পালনকারী কিছু মহিলার সাথে কথা বলে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপি সংকল্পপত্রের জন্য তথ্য সংগ্রহ করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক লাহিড়ী মহাশয়।বিধায়ক অশোক কুমার লাহিড়ী জানান আগামী লোকসভা নির্বাচনের আগে মানুষের কিকি অভাব অভিযোগ আছে সব কিছু শুনে নোট করে দিল্লি পাঠানো হচ্ছে,যাতে পরবর্তীতে এই অভিযোগ বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *