বালুরঘাটে পৌঁছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে প্রচারে নেমে পড়লেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতা থেকে এদিন বালুরঘাটে পৌঁছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে প্রচারে নেমে পড়লেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। অশোক বাবু বালুরঘাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদিন দুপুরে তিনি তার নিজের ওয়ার্ডে ঢাকঢোল সহযোগে এক বিরাট মিছিলের আয়োজন করেন। এই মিছিলের মাধ্যমে তিনি যেমন তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানালেন তেমনি বিপ্লব মিত্রের হয়ে দেওয়াল লিখনও করলেন।
এদিন অশোক বাবু বলেন, গত দশ তারিখে ব্রিগেড সভায় থেকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের প্রার্থী হিসেবে জেলার জনপ্রিয় নেতা বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেছেন। আর আমরা এবারে বালুরঘাট আসনটি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে বদ্ধপরিকর। তাই এদিন কলকাতা থেকে ফিরেই বিপ্লব বাবুর হয়ে প্রচারে নেমে পড়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *