আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো বিজেপির যুব মোর্চার “যুব সম্মেলন”।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর : – আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো বিজেপির যুব মোর্চার “যুব সম্মেলন”। মঙ্গলবার গঙ্গারামপুর কালিতলায় একটি বেসরকারি উৎসব ভবনে যুব মোর্চার পক্ষ থেকে এদিনের এই সম্মেলনের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী,জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের এই যুব সম্মেলন থেকে যুব মোর্চার কর্মীদের প্রতি একাধিক বার্তা দেন সুকান্ত মজুমদার। কিভাবে যুব মোর্চার কর্মীরা লোকসভা নির্বাচনে কাজ করবে সেই সমস্ত নির্দেশিকাও দেওয়া হয় এদিন।এ বিষয়ে রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *