
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাবার মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের একটি বেসরকারি আবাসনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুই ছেলের উদ্যোগে,জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা রক্ত দান করেছেন বলে এমনটাই জানিয়েছেন দুই ছেলে সৌমিত্র চংদার এবং শুভ চংদার,জানা গিয়েছে পাঁচ বছর আগে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছিল শিক্ষক তথা বাবা ভাস্কর চন্দ্র চংদারের,এরপর থেকেই প্রত্যেক বছর বাবার উদ্দেশ্যে বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি গ্রহণ করে থাকে দুই ছেলে,এই দিন রক্তদানের পাশাপাশি বস্ত্র বিতরণও করা হয় বলে দুই ছেলের তরফে জানানো হয়েছে।












Leave a Reply