দুটি বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন তিনজন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুটি বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে ফালাকাটা ব্লকের শালঝোরা সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা হঠাৎই দুটো বাইকের সংঘর্ষ হয়। দুটি বাইকের আরোহী ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় জটেশ্বর পুলিশ ফাঁড়িতে। তড়িঘড়ি জখম তিনজনকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হয়। ওই বাইক দুটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *