
নিজস্ব সংবাদদাতা , জামুড়িয়া :-রাত থেকে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়লো টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি। নিমেষেই বসবাসের একমাত্র ঠিকানা ভেঙ্গে পড়ায় এখন গৃহহারা পরিবার। বৃদ্ধ মা-বাবা , ছেলে এবং আট মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে পাড়ার ক্লাবে অস্থায়ী আশ্রয় স্বামী অভয় বাউরীর। এমতাবস্থায় অসহায় সেই পরিবারটির পাশে দাঁড়িয়ে যাবতীয় সাহায্যের আশ্বাস দিল স্থানীয় বিজেপি কর্মীরা।
ঘটনাটি ঘটেছে জেলার জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের বাউরি পাড়া এলাকায়।
জানা যায় বাহাদুরপুরের বাউরি পাড়ার বাসিন্দা অভয় বাউরী, দীর্ঘদিন ধরে টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতেই বৃদ্ধ মা-বাবা, ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস করছে। বর্তমানে আট মাস হলো স্ত্রী গর্ভবতী। আর এই পরিস্থিতিতে রাতভর তুমুল বৃষ্টিতে ভেঙে পড়ে মাটির বাড়িটি। মাথা গোঁজার একমাত্র স্থায়ী বাসস্থান ভেঙে পড়াই এখন অস্থায়ী আশ্রয় হিসেবে পাড়ার ক্লাবই ভরসা পরিবারটির।
আর এমন অবস্থায় পরিবারটির পাশে থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব কর্মীরা।
প্রসঙ্গে অভয় বাউরী জানান , বছরের পর বছর সরকারি বাড়ির জন্য তৎকালীন তৃণমূল নেতাদের বাড়ির দুয়ার থেকে সরকারি দপ্তর সমস্ত জায়গায় কাগজ হাতে ছোটাছুটি করেছি তারপরেও বারংবার হতাশ হয়ে ফিরতে হয়েছে। কেননা আমি বিজেপি করতাম।
অভয় আরো বলেন, বাড়ি তো দুরস্থ বর্ষায় সামান্য সরকারি ত্রাণের ত্রিপল টুকুও জুটতো না।
তিনি জানান, যদিও একবার আমার স্ত্রীর নামে বাড়ি এসেছিল তারপরও তৎকালীন সময়ে তৃণমূল নেতারা নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে তালিকা থেকে নাম বাদ দিয়ে দেয়।
বর্তমানে দুর্যোগে আমার বাড়ি ভেঙে পড়াই এখন পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছি। স্ত্রী সদ্য গর্ভবতী, একটি ছেলেও রয়েছে পাশাপাশি বৃদ্ধ মা-বাবা এদের নিয়ে এখন অস্থায়ী আশ্রয় হিসেবেই পাড়ার ক্লাবেই বসবাস শুরু করেছি।
এদিন তিনি বলেন, রাজ্যে নবগঠিত সরকারের কাছে আমার আশা রয়েছে, এবার সরকারি প্রকল্পের বাড়ি নিশ্চয়ই পাবো।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাহাদুরপুরের বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ রাহুল ধীবর জানান, এই হলো ১৫ বছরের তৃণমূলের উন্নয়ন। বড় বড় নেতাদের ফ্ল্যাটের পর ফ্ল্যাট তৈরি হয়েছে অথচ গ্রাম্য জনজীবনে উন্নয়নের ছাপ অস্পষ্ট। রাতভর বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। আগামী দিনে আমাদের সরকার নিশ্চিতভাবে পরিবারটিকে সরকারি আবাসের তালিকায় এনে মাথা গোঁজার জন্য পাকা বাড়ি তৈরি করে দেবে, পাশাপাশি এলাকা জুড়ে আরো যে সমস্ত অসহায় পরিবারগুলি রয়েছে তাদেরও মাথা গোঁজার ঠাঁই হবে পাকা বাড়ি বলে আশ্বাস দেন তিনি।












Leave a Reply