বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের প্রচারে বাধার অভিযোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের প্রচারে বাধার অভিযোগ। কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লীর মাঠ থেকে বুধবার রাতে শান্তনু ঠাকুরের সমর্থনে বিজেপির একটি মিছিল বেরোনোর কথা ছিল। এই মিছিল শুরুর আগেই শান্তনু ঠাকুর বিজেপি কর্মীদের নিয়ে আনন্দপল্লী মাঠে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় বলে অভিযোগ। গো ব্যাক স্লোগান ওঠে চর বিজেপি চোর স্লোগান উঠতে থাকে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে চোর তৃণমূল চোর বলে স্লোগান উঠতে থাকে এরই মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। পুলিশ প্রশাসন সামাল দিতে হিমশিম খায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলে পরিস্থিতি সামাল দেওয়ার। সান্তনু ঠাকুরের বক্তব্য তৃণমূল ভয় পেয়েছে, তাই তৃণমূলের হাজার হাজার হার্মাদ তার প্রচারে বাধা দিতে পাঠিয়ে দিয়েছে, কারণ তার জেতার ভয় কেই তৃণমূল নিতে পারছে না। তৃণমূল ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে শান্তনু ঠাকুরকে ভয় পেয়েছে বলেও তিনি বলেন। যদিও পাল্টা অভিযোগ গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জীর। তার অভিযোগ শান্ত এলাকাকে অশান্ত করতে শান্তনু ঠাকুর এসেছে সাধারণ মানুষ তা চাইছে না, তাই বাধা দিচ্ছে উনি এখান থেকে চলে না গেলে আর লোক জমায়েত হবে। তাতে করে আরো পরিস্থিতি খারাপ হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *