হুমগড় বড়চেমিয়া বিশ্বপ্রীতি ক্লাবের উদ্যোগে বাসন্তী পূজার আয়োজন,উদ্বোধন করলেন বিধায়ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের হুমগড় বড়চেমিয়া বিশ্বপ্রীতি ক্লাবের বাসন্তী পূজোর আয়োজন করা হয়, এই দিন রাত্রি আটটা নাগাদ যার শুভ উদ্বোধন করলেন গরবেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী চন্দন সাহা,তুষার কান্তি পণ্ডা,সঞ্জয় লোহার সহ অন্যান্য ব্যক্তিবর্গ,জানা গিয়েছে এই বছর তৃতীয় তম বর্ষে পদার্পণ করলো এই পুজো, এই পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক ৫ লক্ষ টাকা,পুজোর কটা দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচি এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সভাপতি অমৃতন্দু গোস্বামী ও সম্পাদক মুকুল গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *