গোয়ালতোড়ের দুবরাজপুরের জঙ্গলে হঠাৎই আগুন,ক্ষতি হলো ৮ হেক্টর জঙ্গল,দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের দুবরাজপুরের জঙ্গলে হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে,এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় বনদপ্তরের আধিকারিক এবং দমকলকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও বনদপ্তরের আধিকারিকেরা গিয়ে প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই আগুন লাগার ফলে প্রায় ৮ হেক্টর জঙ্গলের ক্ষতি হয়েছে।