
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ঐতিহ্য ও উৎসবের আবহে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ২৯ তম দশেরা ও রাবণ বধ উৎসব। মালদার ইংলিশবাজারের কালিতলা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
মালদা জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে রাবণের বিশাল প্রতিকৃতি দহন করা হয়। আতশবাজির ঝলকানি ও আলোর উৎসবের পরিবেশ হয়ে ওঠে আরও আকর্ষণীয়। রাবণ বধের সেই দৃশ্য চাক্ষুষ করতে মাঠে ভিড় জমান অসংখ্য মানুষ। শিশু থেকে শুরু করে বয়স্ক—সকলের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে।
দশেরা ও রাবণ বধ উৎসবের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের বার্তা তুলে ধরা হয়। প্রতি বছরের মতো এবারও কালিতলা ক্লাবের উদ্যোগে এই ঐতিহ্যবাহী উৎসব ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উৎসবকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় আনন্দমুখর পরিবেশ।
আতশবাজির রঙিন আলো, রাবণের বিশাল প্রতিকৃতি মূত্তিতে রাম লক্ষ তীর মেরে দহন করে এবং দর্শনার্থীদের উচ্ছ্বাসে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে এক মনোরম উৎসবের সাক্ষী থাকলেন মালদাবাসী। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে দশেরা ও রাবণ বধ উৎসব আরও একবার মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল।












Leave a Reply