দুর্গাপূজা উপলক্ষে ১৯৮০ সালের মাধ্যমিক ব্যাচ এর সৌজন্যে গ্রামের দুশত ছাত্র ছাত্রীদের স্কুলে এনে তাদের খাইয়ে বস্ত্র উপহার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – এই বছর দুর্গাপূজা উপলক্ষে ১৯৮০ সালের মাধ্যমিক ব্যাচ এর সৌজন্যে গ্রামের দুশত ছাত্র ছাত্রীদের স্কুলে এনে তাদের খাইয়ে বস্ত্র উপহার হিসেবে দেওয়া হলো।প্রাক্তন ছাত্র শান্তনু রায় জানান বিগত বেশ কয়েক বছর ধড়ে এই ৮০ সালের ছাত্ররা মিলে একটি হোয়াটস আপ গ্রপ খুলে তার মাধ্যমে নিজেদের মধ্যে আলোচনা দুস্থ ছাত্র ছাত্রী দের নিয়ে তাদের সাথে পিকনিক এর মাধ্যমে ভুড়িভোজন করিয়ে তাদের সাধ্যমত নতুন বস্ত্র তুলে দিয়ে প্রতিমা দর্শনের করানোর ব্যবস্থা করেন। প্রাক্তন ছাত্রদের এই ব্যবস্থা করায় খুশি বর্তমান ছাত্র ছাত্রী রা।