রবিবার ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হলো ফালাকাটা হাই স্কুলে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হলো ফালাকাটা হাই স্কুলে। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকে প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরি সহ বিশিষ্ট জনেরা।