ডেঙ্গু সচেতনতায় পড়ুয়াদের মডেল প্রদর্শনী, উদ্যোগ ফালাকাটা ব্লক স্বাস্থ্য দফতরের।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে পড়ুয়াদের নিয়ে মডেল প্রদর্শনীর আয়োজন করল ফালাকাটা ব্লক স্বাস্থ্য দফতর। ফালাকাটা ব্লক স্বাস্থ্য দফতর প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং সচেতনতার নানা দিক তুলে ধরে পড়ুয়ারা নিজেদের তৈরি মডেল প্রদর্শন করে। মডেলের মাধ্যমে ডেঙ্গুর কারণ, প্রতিরোধের উপায় এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার বার্তা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *